প্রতিবেশীর অভিযোগ তার বাড়ির এক কুইন্টাল চাল খেয়েছে ছাগলে। এই নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ বচসা চলাকালীন ছাগলের মালিক গাজোলের নয়া পাড়ার বাসিন্দা জয়শ্রী মজুমদার (৩৮) ও তার মা শোভা মণ্ডল(৪৫) কে হাঁসুয়া দিয়ে কোপায় তার প্রতিবেশী প্রহ্ললাদ হালদার ও হরিপদ হালদার। এমনকি অভিযুক্তের স্ত্রী জয়শ্রী মজুমদারকে মারধোর করে। ঘটনায় মাথায় গুরুত্বর আঘাত লাগে শোভা মণ্ডলের। এরপর তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে গ্রামীণ গাজোল হাসপাতালে নিয়ে যায়। এরপর বৃহস্পতিবার আহতর পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ার করা হয়।
আহতের আত্মীয় সাবিত্রী পাঠকের অভিযোগ, থানায় অভিযোগ করার পর অভিযুক্তরা তাদেরকে হুমকি দেয়। এবং তাদের বাড়ি থেকে তিনটি ছাগল নিয়ে চলে যায়। তা নিতে গেলে তারা হুমকি দেয়। এরপর তারা আজ আবার থানার দ্বারস্থ হয়।